× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম

ঝিনাইদহে অতর্কিত ভাবে সুফল বিশ্বাস(৩৫) নামের এক আদিবাসী যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকেলে উপজেলার হরিপুর গ্রামের হুমোদরপুর বিলে এ ঘটনা ঘটে। আহত সুফল বিশ্বাস সদর উপজেলার মাধবপুর গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে।
সুফলের বাবা বিষ্ণু বিশ্বাস বলেন, গতকাল বিকেলে আমার ছেলে সুফল মাছ ধরতে পার্শ্ববর্তী হুমোদর বিলে যায়। সেসময় হরিপুর গ্রামের আজিবরের নেতৃত্ব একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..