× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে অনুমোদিত কোম্পানীর দেড় লাখ টাকার ভেজাল সার জব্দ

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অনুমোদিত কোম্পানীর দেড় লাখ টাকার ভেজাল জিংক সালফেট মনো হাইড্রেড সার জব্দ করেছে মোবাইল কোর্ট। রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা বারবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে মোবাইল কোর্ট। এ সময় বাদুরগাছা রোডের গালর্স হাইস্কুলের পাশের  একটি দোকানে অভিযান চালিয়ে ৯শ কেজি ভেজাল সার জব্দ করা হয় এবং সার দোকান মালিক মন্টু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন।
বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম জানান, অনুমোদিত কোম্পানীর ভেজাল সার বিক্রির অভিযোগে বাদুরগাছা রোডের মন্টু মিয়ার সারের দোকানে অভিযান চালায় মোবাইল কোর্ট । সে সময় ৯শ কেজি সার জব্দ এবং ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মন্টু মিয়া বাদেডিহী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

মোবাইল কোর্টের বিচারক ও সহকারি কমিশনার (ভুুমি) শাহানাজ পারভিন জানান, ভেজাল সার বিক্রি ও মজুদ করার অভিযোগে মন্টু মিয়া নামের এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। সেখান থেকে ৯শ কেজি জিংক সালফেট হাইড্রেড ভেজাল সারও জব্দ  করা হয়। সেগুলি ধ্বংস করা করার প্রক্রিয়া চলছে।

মোবাইল কোর্ট পরিচালনা সময় বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..