× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ঝিনাইদহে অগ্নিকান্ডে ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় অগ্নিকান্ডে সুশীল কুমার সরকার নামের এক ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়ে গেছে। রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

সুশীল এন্ড ব্রাদার্স এর স্বত্তাধীকারী সুশীল কুমার সরকার জানান, সকালে কালবাগানের ওই গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে গোডাউনের তালা খুলে আগুণ জ্বলতে দেখি। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। সেসময় তার একটি পিকআপ ভ্যানও পুড়ে যায়।

তিনি জানান, তার গোডাউনে থাকা রেকিড বেনকিজার বাংলাদেশ লিমিটেড ও মেরিকো কোম্পানী বাংলাদেশ লিমিটেড ও ফিনলে কোম্পানীর  চাঁ, হারপিক, ডেটল শাবান, কয়েল, নাইজলসহ প্রায় ১২৭ প্রকার মালামাল পুড়ে গেছে। আগুনে ৮০ লাখ টাকার ক্ষতি হওয়ায় যেন পথে বসে গেছেন ব্যবসায়ী সুশীল সরকার।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় তারা। সেসময় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।


এ ক্যটাগরির আরো খবর..