× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত

ঝিনাইদহ-৪ দফায় দফায় বিএনপি থেকে হাজার হাজার নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান ॥ বিএনপি নেতৃত্ব শূন্য

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥
দফায় দফায় বিএনপি থেকে হাজার হাজার নেতা কর্মী নৌকার তরীতে ভেড়ায় ফুরফুরে মেজাজে আছেন আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থকেরা। তারা এখন ৩০ তারিখে নিশ্চিত বিজয়ের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে শেষ মুহুত্বেও নির্বাচনী মাঠে ময়দানে সরব হতে পারেনি বিএনপি। তাই অনেকটাই নিরব ভোটের আশায় পথ চেয়ে আছেন তারা। কালীগঞ্জ ও (সদরের আংশিক এলাকা) নিয়ে গঠিত ঝিনাইদহ-৪ আসনটিতে নৌকা ও ধানের শীষের মধ্যেই জয় পরাজয়ের লড়াইটি সিমাবদ্ধ থাকবে। তবে বর্তমান পর্ষন্ত এ আসনটিতে নৌকার পালে হাওয়া ভারী হয়ে উঠেছে। তাই নৌকার জয় নিশ্চিত এমনটাই দাবী করছেন নৌকার নেতা কর্মী ও সমর্থকেরা।

কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ১ টি পৌরসভা ও ঝিনাইদহ সদরের ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটিতে প্রার্থীরা হলেন, মহাজোট মনোনিত বর্তমান এমপি ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আনোয়ারুল আজিম আনার, ঐক্যফ্রন্ট বিএনপির মনোনিত নবীন প্রার্থী জাতয়িতাবাদি সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় যুগ্ন সাধারন সম্পাদক ধানের শীষ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ, জাকের পাটির গোলাপফুল প্রতিকের ইছাহক আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রার্থী মমতাজুল করিম।

এ আসনের শহর গ্রামাঞ্চলের মাঠে ময়দানে আ’লীগের নৌকার প্রচার প্রচারনায় পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে। প্রতিটি বাজার পাড়া মহল্লার মোড়ে মোড়ে নৌকার নির্বাচনী অফিস করে দিনরাত ভোট প্রার্থনা করছেন নেতা কর্মীরা। অন্যদিকে গোলাপফুল ও হাতপাখা প্রতিকের প্রচার পোষ্টার দেখা গেলেও বিএনপির ধানের শীষের প্রচার বা পোষ্টার তেমন নেই বললেই চলে। প্রতিপক্ষরা তাদের ধানের শীষের পোষ্টার ছেড়া সহ প্রচার মাইক ভাংচুর চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থীর লোকজন।

নৌকা প্রার্থী আনারের একজন নির্বাচনী এজেন্ট কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ বলেন, তাদের নৌকার প্রার্থী আনার একজন মানব দরদী নেতা। দলীয় বা বিরোধী দলের যে কোন মানুষের বিপদে আপদে তিনি ছুটে গিয়ে তাদের পাশে দাড়ান। ধর্ম বর্ণ নির্বিশেষে এ উপজেলার কোন মানুষের মৃত্যু সংবাদ শুনলেই তিনি ছুটে যান সেখানে। এ পর্সন্ত তিনি প্রায় ২০ হাজার মানুষের জানাজায় অংশ নিয়েছেন। তাই মানবদরদী নেতা আনারের নৌকার বিজয় এবার নিশ্চিত। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠু মালিতা বলেন, এ আসনে আ’লীগ সহ অঙ্গসংগঠনের মধ্যে কোন বিরোধ বা গ্রুপিং নেই। নৗকার বিজয়ে সবাই ্এক কাতারে জড়ো হয়েছেন। তাদের নেতা নৌকার মাঝি আনার ।

অপর দিকে বিএনপির একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করার সর্তে খোব প্রকাশ করে বলেন, কেন্দ্রের রাজনীতি আর তৃনমূলের রাজনীতি এক নয়। আমাদের নেতা এম শহিদুল ইসলাম বেল্টু তিনি ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকা থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একদল থেকে একাধিক ব্যক্তি মনোনয়ন চায়তে পারে এটা গনতান্ত্রিক অধিকার। কিন্তু বর্তমান ধানের শীষ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা পল্টন অফিস থেকে সাবেক সংসদ এম শহিদুল ইসলাম বেল্টুকে চরম ভাবে অপমান করে এমনকি তার গায়েও ধাক্কা মারতে দ্বিধা করেননি। শুধু তাই নয় তার সাথে থাকা দুই জন ব্যক্তিকে পার্টি অফিসে নিয়ে মোবাইল ছিনতাই কারি হিসাবে বেধড়ক মারপিট করে। এই খবর এলেকাতে ছড়িয়ে পড়লে বিএনপির নেতা কর্মীদের মধ্যে চরম খোব দেখাদেয়। তারা আরো বলেন, সাইফুল ইসলাম ফিরোজ এলাকার নতুন মুখ। নতুন মুখ হিসেবে তিনি সবার সাথে তেমন খাপ খাইয়ে চলতে পারছেননা আবার নির্বাচনী এলাকায় সবাইকে তিনি চিনে উঠতেও পারছেননা।

সবমিলিয়ে একারনে তেমন প্রচারও করতে পারেননি তিনি। এমনকি জাতীয় নির্বাচনে এলেকা হয়েছে বিএনপির ধানের শীষ পোষ্টার বিহিন এলেকা। এমনকি কোন নেতা-কর্মী পাশে না থাকার কারনে বিএনপির পার্টি অফিসও রয়েছে দির্ঘদিন ধরে বন্ধ।


এ ক্যটাগরির আরো খবর..