× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী আনারের পক্ষে একজোট আওয়ামীলীগ

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥ অবশেষে সকল ভেদা-ভেদ ভূলে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামীলীগ এক কাতারে শামিল হলেন। এসময় আনার-মান্নানের নেতৃত্বে এলাকার হাজার হাজার নেতা-কর্মী ও নৌকা সমার্থকদের নিয়ে শহর প্রদক্ষিণ শেষে আ’লীগের ভূষণ রোডস্থ দলীয় কার্যালয়ে নির্বাচনীয় প্রস্ততি মূলক বৈঠকে বসেন।

সোমবার সকালে আওয়ামীলীগের মহাজোট প্রার্থী এমপি আনোয়ারুল আজীম আনার ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান সকল ভেদা-ভেদ ভ’লে তাদের নেতা,কর্মী ও সমার্থক নিয়ে উক্ত বৈঠকে মিলিত হন। এসময় উপস্থিত আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দিপনা ও বিভেদ ভ’লে কোলা-কুলি ও মিষ্টি মুখ করতে দেখা যায়।

জানাযায়, ঝিনাইদহ-৪ আসনের আওয়ামীলীগ মহাজোটের নৌকার মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন আনার ও মান্নান পৃথক পৃথক ভাবে দলীয় কর্মকান্ড চালিয়ে আসছিল। সর্বশেষ মহাজোট আ’লীগ থেকে বর্তমান এমপি আনারকে মনোনয়নের চিঠি দেন।

এই হিসাবে বর্তমান এমপি আনার মহাজোটের হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এবং তার অপর প্রতিদন্ধি সাবেক এমপি আব্দুল মান্নানও মনোনয়ন পত্র জমা দিয়াছিলেন। সর্বশেষ মহাজোটের পক্ষে বর্তমান সংসদ আনারের নাম চুড়ান্ত হওয়ায় আব্দুল মান্নান গত রোববার তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। সোমবার সকালে মহাজোট প্রার্থী আনার সাবেক সংসদ আব্দুল মান্নানের বাসভবনে গিয়ে মতবিনিময় ও কোলা-কুলি করে একজোট হয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যাক্ত করেন। পরে আনার ও মান্নান তাদের নেতা-কর্মী ও সমার্থকদের নিয়ে ভ’ষন রোডস্থ দলীয় কর্যালয়ে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ ইসরাইল হোসেন,পৌরসভার মেয়র ভারপ্রাপ্ত আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইচ চেয়ারম্যান রাশেদ শমসের, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক তোরাব আলী, যুবলীগ নেতা শিবলী নোমানী, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতাসহ সকল ইউপি চেয়ারম্যান সকল ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকসহ নেতা-কর্মী ও সমার্থকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..