× Banner
সর্বশেষ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

ঝিনাইদহ শহরের নকল কসমেটিকস কারখানা সন্ধান দুই লাখ টাকা জরিমানা, কারখানা সিলগাল

admin
হালনাগাদ: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহ শহরের আরাপপুরে ফেয়ার এন্ড ফ্রেশ নামের একটি নকল কসমেটিকস কারাখানায় অভিযান চালিয়ে র‌্যাব বিপুল পরিমান নকল কসমেটিকস প্রসাধনী সামগ্রী জব্দ করেছে। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক কারখানা মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর দুইটার দিকে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর স্কয়ার কমান্ডার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নকল কসমেটিকস তৈরি কারখানায় রোববার দুপুরে অভিযান চালায়। অভিযানকালে তারা দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির নামে তৈরিকৃত অন্তত ৪০ প্রকারের বিপুল পরিমান কসমেটিক সামগ্রী জব্দ করে। জেলার শৈলকুপার রতিডাঙ্গা গ্রামের গোলাম আলীর ছেলে আব্দুর রহমান সিপন এ নকল কারখানাটি তৈরি করে দীর্ঘদিন ধরে নকল কসমেটিকসের ব্যবসা করে আসছিল। অভিযানের সময় কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।

পরে ভ্রাম্যমান আদালতের বিচার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত, ভোক্তা অধিকার আইন ২০০৯(৫০) ধারায় দুই লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..