আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকার নদীপাড়ায় এক প্রবাসীর বাড়িতে রং এর কাজ করার সময় উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (২৪) নামে এক রং মিস্ত্রি বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে।
এসময় বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়েছে তুষার নামের আরও এক রং মিস্ত্রি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরিন রং মিস্ত্রি নাঈমকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলেবুর রহমান (তদন্ত) জানান, নদীপাড়া প্রবাসি আনিচের দ্বিতল ভবনে রংয়ের কাজ করছিল মিস্ত্রিরা।
তার বাড়ির উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তার চলে গেছে। কাজ করার সময় অসাবধানতা বসত হাই ভোল্টেজের তারে স্পৃষ্ট হয় নাঈম। এসময় সহযোগী মিস্ত্রি তুষার উদ্ধার করতে গেলে সেও আহত হয়। তুষারকে মারাত্বক অসুস্থ্য অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।