ঝিনাইদহ কালীগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিঅস্ত্রসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনপ্রিয় এন্টার প্রাইজের সামনে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মোঃ জোয়েব হোসেন শাকিল (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে ঝিনাইদহ র‌্যাব-৬।

এ সময় তার কাছ থেকে ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত জোয়েব হোসেন শাকিল যশোরের বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি পেশায় একজন ইজি বাইকের ব্যাটারী ব্যবসায়ী। তিনি তার ব্যাটারীর ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ব্যবসা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।