ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও লেগুনা সংঘর্ষে নারীসহ অন্তত আট জন আহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হাসপাতালে আহতদের দেখতে যান।
আহতরা হলেন, আসাদুজ্জামান (৩৬), শিমুল (২৪), কাজল (২৩), সাদ্দাম হোসেন (২৬), আমেনা বেগম (৩২), সূজন হোসেন (২৫), মাখন দাস (৪৮) ও প্রফুল্ল দাস (৪৫)। আহতদের এক জনের অবস্থা আশংখ্যা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার আট যাত্রী আহত হয়।