× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় সরকারি চাউল হয় ভারতীয় নুরজাহান ব্র্যান্ড : ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
ভারতীয় নুরজাহান ব্র্যান্ড

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সরকারি ভাবে বরাদ্দের টিআর ও কাবিখার চাউল অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকান্ডে হয়ে যায় ভারতীয় নুরজাহান ব্র্যান্ড। যার কারণে ক্রমাগতই মানুষ হচ্ছে প্রতারিত। এমন সংবাদের উপর ভিত্তি করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার ভ্রাম্যমান আদালতে অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকান্ডে দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
জানা যায়, বহু দিন ধরে পৌর সদরের কাটাখাল কালিতলা এলাকার ‘খোকন এন্টারপ্রাইজ’ নামক এই প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম খোকন সরকারি ভাবে বরাদ্দের টিআর ও কাবিখার চাউল সল্প মূল্যে ক্রয় করে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে বাজারজাত করে চলেছে।
এ কারণে গোপন সংবাদের উপর ভিত্তি করে বুধবার (০৪ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার ভ্রাম্যমান আদালতে অনিয়মের প্রমাণ পেয়ে অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেন।
এসময় তিনি বলেন, সরকারি বরাদ্দকৃত চালের অপব্যবহার কোনো ভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..