× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ফরিদপুর প্রতিনিধি

সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের সালথায় এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সালথা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলামকে এই হুমকি দেওয়া হয়।
অভিযোগে জানা যায়, সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস এবং যুবদল নেতা পরিচয়ধারী বালাম দাই এ সময় শফিকুল ইসলামকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগীও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি দোকান ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকের সময় এ ঘটনা ঘটে। সালিশ চলাকালে বালাম দাই ও কালাম বিশ্বাস সাংবাদিক শফিকুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, “সাংবাদিক হয়ে বেশি বাড়াবাড়ি করিস, পাড়ায় ধরে মেরে ফেলবো।”
শফিকুল ইসলামের বড় ভাই ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম এগিয়ে এলে তাকেও মারধরের চেষ্টা করা হয়। পরে সালথা প্রেসক্লাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় রাতে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন সাংবাদিক শফিকুল ইসলাম।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। বর্তমানে দুর্গাপূজা ডিউটিতে বাইরে আছি। থানায় ফিরে অভিযোগটি খতিয়ে দেখা হবে।”
সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের প্রাণনাশের হুমকি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”


এ ক্যটাগরির আরো খবর..