যশোরের ঝিকরগাছায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে বাংলাদেশ জাতায়াতের ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আযোজনে সর্বস্তরের জনমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় স্থানীয় বিএম হাই স্কুল প্রাঙ্গনের গণসংবর্ধনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমি এই আসনের মানুষের শাসক নয়, খাদেম হিসেবে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। মানুষ যে আস্থা হারিয়ে ফেলেছে, আমি সেই আস্থা পুনরুদ্ধারে কাজ করে যাবো। নির্বাচনের আগে আমার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার বদ্ধ। আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
এসময় বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রেজাউল করীম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, চৌগাছা উপজেলা আমীর গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, এসকে ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাব্বি, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সেলিম হুসাইন রনী, জাহাঙ্গীর আলম,
আসাদুজ্জামান আসাদ, মনির হোসেন, ধারাভাষ্যকার আবু রায়হান রাজ, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের আমীর ও সেক্রেটারি এবং শিবিরের সভাপতি এবং সেক্রেটারি, উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী, পেশাজীবি সংগঠনেন সদস্য সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।