× Banner
সর্বশেষ
মাদারীপুরে চলন্ত যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নিহত-১ নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

জয়পুরহাট সংবাদদাতাঃ জেলার সদর উপজেলার ভাতসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদকে (৫৩) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এরপর আহত অবস্থায় আজাদকে গুলিও করা হয়। একইসঙ্গে নয়ন (৩৪) নামে এক পথচারীকেও গুলি করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার রাত ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর ও কোঁচকুঁড়ি গ্রামের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। গত ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশগ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে আজাদ।

আশঙ্কাজনক অবস্থায় উভয়কে উদ্ধার করে প্রথমে  জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটায় পরে সেখান থেকে দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ভাতসা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ রাতে একই উপজেলার দূর্গাদহ বাজার থেকে মোটর সাইকেলে নিজ বাড়ি কোঁচকুঁড়ি গ্রামে ফিরছিলেন। গোপালপুর বাজার পার হয়ে কোঁচকুঁড়ি গ্রামের কাছাকাছি পৌঁছামাত্র মুখোশধারী দুর্বৃত্তরা তাঁর মোটর সাইকেলের গতিরোধ করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চেয়ারম্যানের চিৎকারে নয়ন নামে এক পথচারী এগিয়ে গেলে উভয়কেই গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘কী কারনে, কারা ইউপি চেয়ারম্যান এ কে আজাদের  ওপর এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষনিকভাবে জানা যায় নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যারাই হোক, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..