× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

জ্যোতিষ শাস্ত্রের গণনা থেকে জেনে নিন আজকের দিনের ভবিষ্যৎবাণী

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০২০
আজকের রাশিফল

এই গোটা দিনটা কেমন কাটবে, তা জানার জন্য দিনের শুরুতেই আপনার রাশির সঙ্গে মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল। পৃথক পৃথক রাশি ভেদে জ্যোতিষ শাস্ত্রের এই গণনা থেকে জেনে নিন আজকের দিনের ভবিষ্যৎবাণী।

মিথুনঃ আজ হাতে প্রচুর পরিমানে অর্থের আগমনে মন ফুরফুরে থাকবে। আজ এই রাশির অবিবাহিত ব্যক্তিদের এমন একজনের সঙ্গে আলাপ হবে, যাকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেতে চাইবেন। তবে এবিষয়ে কোনরকম তাড়াহুড়ো না করে, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন।

মেষঃ কাজের চাপ কম থাকায়, তাড়াতাড়ি কাজ সেরে পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। বাড়ির সদস্যরা আজকে আপনার সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্কের বিষয় ভাগ করে নেবে। নিজের সাধ্যমত তাদের সাহায্য করুন। কিছুটা অতিরিক্ত অর্থ উপার্জনে বুদ্ধি খরচা করুন।

বৃষঃ আপনার থেকে যারা সাহায্য প্রার্থী, আজকের দিনে তাদের সাহায্য করুন। আজ আপনার শরীরে প্রচুর পরিমানে শক্তি থাকায়, যে কোন কাজ অর্ধেক সময়ে করতে পারবেন। আপনার কথা আপনার সঙ্গিনীর মনে আনন্দ দেবে। আজকের দিনে অর্থ সঞ্চয়ে সমস্যা আসতে পারে।

কর্কটঃ আজ আপনার স্বপ্নের মানুষ, আপনার সামনে এসে দাঁড়াবে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করুন। শরীর চর্চার পর যদি নিজের জন্য সময় পান, তাহলে তা সঠিক কাজে ব্যবহার করুন। স্ত্রীর ভালোবাসায় জীবনের দুঃখ দূর হবে।

সিংহঃ সন্ধ্যেতে সিনেমা-থিয়েটারে যেতে পারেন। আজকের দিনে নিজের কোন পুরনো ভুল আপনার পেছন তারা করবে। অর্থ সংক্রান্ত সমস্যা কাটিয়ে উঠতে পিতা মাতার পরামর্শ নিন।

বৃশ্চিকঃ কাজের জায়গায় আজ সমস্ত কাজ দ্রুতই শেষ করতে সক্ষম হবেন। জমিয়ে রাখা ঘরের কাজ শেষ করুন। কোন জটিল পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে, আপনাকে খারাপ পথ অবলম্বন করতে হবে।

ধনুঃ দিনের শুরুতে স্ত্রীয়ের সঙ্গে পুরনো বিষয় নিয়ে সমস্যা হলেও, দিনের শেষে তা ঠিক হয়ে যাবে। আজকের দিনে এই রাশির জাতিক জাতিকারা তাদের মায়ে কিংবা মামার কাছ থেকে অর্থ সাহায্য পাবেন। বড় অনুষ্ঠান পরিচালনার শক্তি পাবেন। ব্যস্ততার ফাঁকে আজ নিজের জন্য অনেকটা সময় পাবেন।

কন্যাঃ আপনার সাহসী মনোভাবের কারণে, ভালোবাসার যুদ্ধে জয়লাভ করবেন। আজ সকলের অগোচরে একান্তে দিন কাটাতে মন চাইবে। আপনার পছন্দের জিনিস কেউ ছিনিয়ে নিলে, আপনার মেজাজ সপ্তমে চড়ে থাকবে।

তুলাঃ আজ এই রাশির জাতক জাতিকারা নিজের জন্য আলাদা করে সময় বের না করতে পারলেও, বিবাহিতদের কাছে আজকের দিনটা খুবই সুখের। অর্থ সংক্রান্ত মামলায় আজ আপনার পক্ষে রায় বেরোবে।

কুম্ভঃ অন্যের সাহায্য ছাড়াই আজ অর্থ উপার্জন করতে পারবেন। আজ বিশেষ কাউকে মিস করার দিন। তবে আজ বেশ কিছু জাতিক জাতিকা তাদের সঙ্গিনীকে বিশেষ উপহার দিয়ে, তাঁর সঙ্গে অনেকটা সময় কাটাতে পারেন।

মীনঃ সময় বের করে কাছের মানুষদের সঙ্গে আজ বেশ কিছুটা সময় কাটান। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা তাদের বাবার থেকে একটি বিশেষ উপহার পেতে পারেন। সকলের দূরে গিয়ে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে মন চাইবে।

মকরঃ আজ আনন্দ সংবাদ নিয়ে একটি চিঠি আসবে। সম্পর্ক সঞ্চয়ের বিষয়ে পিতা মাতা স্ত্রীয়ের সঙ্গে পরামর্শ করুন। তবে স্ত্রীর বাপের বাড়ির কারনে আপনার দিনের শুরুতে সামান্য বাধা আসতে পারে। অবসর সময় সঠিক কাজে লাগান।


এ ক্যটাগরির আরো খবর..