× Banner
সর্বশেষ
টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

ACP
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে - জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি যাতে নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, যেন জ্বালানি পাচার না হয়, সে ব্যাপারে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শনিবার রাতে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা লেখেন।

বিরোধী দলীয় নেতা তাঁর পোস্টে লিখেছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানিসংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে বলে উল্লেখ করেন শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, জরুরি ভিত্তিতে এর বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।

শফিকুর রহমান বলেন, পাশাপাশি এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..