× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পিআইডি

জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
অফিসের নতুন সময়সীমা

বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে দেশে জ্বালানি সংকট। এর ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কর্যকর হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এদিকে, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এছাড়া বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..