× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বাংলাদেশ গ্যালারি নির্মাণ করা হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ মে, ২০১৯

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান যা বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। সেখানে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য চীন, জাপানসহ বিভিন্ন দেশের গ্যালারি রয়েছে। দেরিতে হলেও সেখানে বাংলাদেশ গ্যালারির নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করছে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ইভেন্টস্ ও আর্কাইভ ৭১ আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের নানা তথ্য, ছবি, আর স্মৃতিকথার গবেষণা আখ্যানের প্রদর্শনী- ‘কবির জন্মদিন’ -এর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বাঙালি জাতির সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রাণপুরুষ। তিনি বলেন, দেশে রবীন্দ্র চর্চা প্রসার ও বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি রবীন্দ্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যার ডিজাইন প্রায় চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে এর নির্মাণ কাজ শুরু করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নকশা চূড়ান্ত করা হয়েছে এর নির্মাণ কাজও খুব শীঘ্রই শুরু হবে।

বাংলাদেশ ইভেন্টস্ এর উপদেষ্টা সুভাষ সিংহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। স্বাগত বক্তৃতা করেন আর্কাইভ ৭১ এর পরিচালক প্রণব সাহা অপু।


এ ক্যটাগরির আরো খবর..