× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

জোরপূর্বক শিশুদের দিয়ে পতিতাবৃত্তি, নারীসহ আটক ২

admin
হালনাগাদ: রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

সৌরভ আহমেদ,সিলেট প্রতিনিধিঃ শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অপরাধে নারীসহ ২জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯। রোববার (২৭ জানুয়ারি) সকালে নগরীর দাড়িয়াপাড়া এলাকা থাকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান।

রোববার দুপুরে গণমাধ্যমে প্রেরিত ও অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এ দুইজনকে আটককালে তাদের বাসা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও তাদের কাছে বন্দি থাকা দুই শিশুকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, সিলেট নগরীর মেডিকেল রোডস্থ মুন্সিপাড়া নিবাসী মৃত আব্দুল রশিদের পুত্র মো. রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) ও নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি থানার আটগাঁও গ্রামের মৃত মফিজুল মিয়ার কন্যা রিমা বেগম (৩৫)। তবে বর্তমানে তারা নগরীর দারিয়াপাড়াস্থ মেঘনা এ-২৬/১ বাসায় বসবাস করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাড়িয়াপাড়া মেঘনা এ-২৬/১ এর বাসার নীচ তলায় শিশুদের দিয়ে জোর পূর্বক পতিতাবৃত্তি এবং ইয়াবা ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার নারীসহ দুইজনকে আটক করে র‌্যাব।

পরে পরবর্তীতে আটকৃতদের বাসা তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানো ২জন শিশুকে উদ্ধার করা হয়। পরে আটোককৃতদের সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, আটক মো. রোকন উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ পুলিশের এসআই, বর্তমানে তিনি ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, লালাবাজার, সিলেটে কর্মরত আছেন। তার সঙ্গে জড়িত রিমা বেগম অবৈধভাবে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দাড়িয়াপাড়া মেঘনা এ-২৬/১ ভাড়া বাসায় বসবাস করতেন।


এ ক্যটাগরির আরো খবর..