× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

নিউজ ডেক্স

জেলেনস্কি দাবি : টার্নিং পয়েন্টে ইউক্রেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
জেলেনস্কি দাবি : টার্নিং পয়েন্টে ইউক্রেন

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন যে, এই মুহূর্তে তারা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে। আগ্রাসনের তীব্রতা কমানোর রুশ প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ পোষণ করে তিনি জানান, এই প্রতিশ্রুতি পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নতুন হামলার আগমনী বার্তা ছাড়া আর কিছু না।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক ভাষণে জেলেনস্কি বলেন, “কিয়েভ অঞ্চল থেকে রুশ বাহিনীর ‘কথিত সেনা প্রত্যাহার’ হচ্ছে ‘আমাদের প্রতিরোধ যোদ্ধাদের কাজের ফলাফল।”

তিনি বলেন, “কাউকে বিশ্বাস করি না আমরা। যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি রয়েছে আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন। কোনও কিছু ছেড়ে দেবো না আমরা।”

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা শান্তি আলোচনার দিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, “এখন পর্যন্ত এগুলো কেবল কথা, সুনির্দিষ্ট কিছু নয়।”


এ ক্যটাগরির আরো খবর..