× Banner
সর্বশেষ
অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ

জেরুজালেম রক্ষা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মে, ২০১৮

ভোলা প্রতিনিধি॥  জেরুজালেম রক্ষা ও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও পথসভা করেছে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার(২২মে) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভোলার সেচ্ছাসেবী সামাজিক সসংগঠন হেল্প এন্ড কেয়ার, ভোলা জার্নালিস্ট ফোরাম,সেচ্ছাসেবী রক্তদান সংগঠন বলাকা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম (শফি),মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি’র স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ ২৪ ডটনেট সম্পাদক মো: আফজাল হোসেন, সেচ্ছাসেবী সংগঠন বলাকা ভোলা জেলা সভাপতি ও ভোলা জার্নালিস্ট ফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (ফাহাদ), সাংবাদিক মোকাম্মেল (মিশু), সেচ্ছাসেবী তরুন লেখক ও সাংবাদিক এম শরীফ আহমেদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,জেরুজালেম মুসলিমদের পবিত্র শহর। সেখানে আল-আকসা (বায়তুল মুকাদ্দাস) মসজিদ অবস্থিত। ওই শহরের ওপর ইসরাইলের কোনো অধিকার নেই।ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধীদের জাতিসংঘে বিচারের মুখোমুখি করা উচিত।

তারা আরও বলেন,বাংলাদেশের বাজারে বিদ্যমান ইসরাইলী পণ্যের তালিকা প্রকাশের প্রয়োজন। তালিকাভুক্ত সেইসব পণ্য বর্জন করার মাধ্যমেও আমরা আমাদের প্রতিবাদ জানাতে পারি। এক পর্যায়ে তারা আরও বলেন, ফিলিস্তিনি গণহত্যা যদি বন্ধ না হয় পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি দিবো এবং রক্ত দিয়ে হলেও জেরুজালেম রক্ষা করবো আমরা মুসলীমরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন,ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহীন কাদের, সেচ্ছাসেবী মোস্তাফিজুর রহমান (মিশুক), বলাকা জেলা কার্যনির্বাহী সদস্য আরোহী ফেরদাউস, বলাকা ভোলা সরকারি কলেজ সভাপতি মোঃ সোহাগ হোসেন,বলাকা নাজিউর রহমান কলেজের সভাপতি মোঃ লাভলু, বলাকার দৌলতখান উপজেলার সভাপতি রমজান আলী, বলাকা দৌলতখান উপজেলার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (বাবু), হেল্প এন্ড কেয়ার এর প্রচার ও আইটি সম্পাদক ইমতিয়াজুর রহমান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক অঙ্গসংগঠনের কর্মীরা।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূমিতে গনহত্যা চালিয়ে এবং ফিলিস্তিনের অধিবাসীদের এথনিং ক্লিংজিং করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে পুনর্বাসন করে অপরাষ্ট্র ইজরাইলের জন্ম দেওয়া হয়। এর বিরুদ্ধে ১৯৪৮ সালের ১৫ মে ফিলস্তিনের মানুষের অভ্যূত্থান হয়। এই অভ্যূত্থান “নাকবা” নামে পরিচিত। ১৫ মে ছিল নাকবার ৭০ বছর পূর্তি। নাকবা স্মরণে মিছিলে সন্ত্রাসী ইজরাইলি সেনা বাহীনির হামলায় শহীদ হন ৬২, আহত হয়েছেন ৩০০০ মানুষ। গত ৭০ বছর ধরে ইজরাইল এভাবে ফিলিস্তিনের নিরাপরাধ মানুষকে হত্যা করে করছে।


এ ক্যটাগরির আরো খবর..