× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

জেনে নিন আজকের রাশিফল

Dutta
হালনাগাদ: রবিবার, ৩০ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sunday-horoscope.jpg
Sunday Horoscope

আজকের রাশিফল দেখে শুরু করুন আপনার নতুন দিন। আর আগাম জেনে যান আপনার বাধা বিপত্তির সম্বন্ধে। আর সেইমতই এগিয়ে যান নিজের জীবনে। দেখে নিন আজকের দিনে আপনার জন্য কোন সারপ্রাইজটা অপেক্ষা করছে।

মেষঃ আজকের দিনে একা থাকতে পছন্দ করবে, এই রাশির ব্যক্তিরা। অন্যের নামে সমালোচনা করে সময় নষ্ট করা ঠিক নয়। আকর্ষণীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। সন্তানদের জন্য বিশেষ কিছু প্ল্যান করুন।

বৃষভঃ বাবা মায়ের শরীরের দিকে খেয়াল দিন। বাচ্চাদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। নতুন বই কিনে গোটা দিন নিজেকে গৃহবন্দী করে রাখতে ইচ্ছা করবে। কাজের ব্যস্ততার মাঝে সুন্দর একটি ডিনারে যেতে পারেন।

মিথুনঃ বাচ্চাদের প্রতি বেশি উদারতা আপনাকে ঝামেলায় ফেলবে। আজকের দিনে একটি খুশি আনন্দের মিশ্রণে একটি সুন্দর দিন হতে চলেছে। সমস্যার সমাধান না করলে, সমস্যায় পড়বেন। নতুন কাজের জন্য আজকের দিনে অর্থ সঞ্চয় করতে পারবে।

কর্কটঃ আত্মীয়র বাড়িতে বা ধর্মীয় স্থানে যেতে পারেন আজকের দিনে। মানসিক চাপের মাঝেও শরীর সুস্থ থাকবে। আজকের দিনে কোন আধাত্মিক ব্যক্তি আপনাকে পথ দেখাবে। আর্থিক সমস্যার সমাধান শেষে অনেক অর্থ পাবেন।

সিংহঃ আজকের দিনে বাইরের বাতাসে হাঁটতে পছন্দ করবেন। অর্থ সঞ্চয়ের দিকে মন দিয়ে আর্থিক বাজেট ঠিক রাখুন। আজকের দিনে মন শান্ত থাকায়, সহজেই যেকোন কাজ করতে পারবেন। কাছের আত্মীয় বা বন্ধুর থেকে খুশির খবর পাবেন।

কন্যাঃ আজকের দিনটা সুন্দর ভাবে কাটবে। দিনের শুরুতে যোগ ব্যায়াম করতে পারেন। সন্ধ্যের সময়টা আত্মীয়র বাড়িতে যাওয়ায়, বিশেষ প্ল্যান ভেস্তে যাবে। বাচ্চাদের ভালো কাজে আপনি গর্বিত হবেন।

তুলাঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। ধকলের মধ্যেও কাজের জায়গায় সমান দক্ষতা দেখাবেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। মাথা ঠাণ্ডা করে সহজেই কোন সমস্যার সমাধান করতে পারবেন।

বৃশ্চিকঃ পরিবার এবং বন্ধুদের সময় দিতে না পারায় মন খারাপ হয়ে যাবে। আজকের দিনটা আনন্দে কাটাবেন। বিবাহীত জীবনের সেরা দিন হবে। দীর্ঘ মেয়াদী খাতে বিনিয়োগে লাভবান হবেন।

ধনুঃ পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে ভালো করে ভেবে নেবেন। সুস্থ থাকতে ধূমপান ত্যাগ করুন। না জানিয়েই আত্মীয় চলে আসায়, অনেকটা সময় নষ্ট হবে। পার্টিতে বন্ধুদের জন্য অনেক অর্থ ব্যয় করেও, আর্থিক দিক থেকে সবল থাকবেন আপনি।

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণের সময় সুন্দর পোশাক পড়ুন। মানসিক শান্তির জন্য নেগেটিভ চিন্তা দূর করুন। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর একটি ভালো ফোন কল পাবেন। দানের মাধ্যমে মানসিক শান্তি পাবেন।

কুম্ভঃ জিনিসপত্র সম্পর্কে যত্ন না নিয়ে, ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার আচরণ অন্যকে মুগ্ধ করবে। স্ত্রীর আত্মীয়দের কারণে সাংসারিক জীবনে সমস্যা হতে পারে। অন্যের সাহায্যে অর্থ উপার্জনে সক্ষম হবেন।

মীনঃ ব্যস্ত থাকা সত্ত্বেও, সন্ধ্যের সময় ইচ্ছেমত কাজ করতে পারবেন না। উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষের সামনে নার্ভাস হবেন না। কাছের মানুষের থেকে ভালো খবর পেতে পারেন। পূর্বে ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন।

 


এ ক্যটাগরির আরো খবর..