অবশ্যই জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
রোববার (২ আগস্ট) বিকেলে জুলাই রিভোলেশনের আয়োজনে বিয়াম অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সম্মেলন ও কর্মশালায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই, সে একটা ভিতুর ডিম, সবাই এক থাকলে ভেসে যাবে হাসিনা।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ফ্যাসিবাদের সূচনা হয়েছে ৭২ থেকে ৭৫ সালেই। বর্তমানে বাকস্বাধীনতা মানে এই নয় যে আয়নাঘর কথিত হয়ে যাবে, জুলাই কথিত হবে।
এর আগে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। জুলাই অভ্যুত্থানে হত্যার বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, ঠিক সেভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানান মাহাদী আমিন।