× Banner
সর্বশেষ
আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী

ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে ‘অন্তহীন প্রতারণা’ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নতুন করে রক্তপাত এড়াতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকরের দাবিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো যদি জাতির সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের প্রতি সম্মান হারাবে। তিনি আরও বলেন, “আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের নিন্দা জানাই।”

তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সেমিনারে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে উত্থাপিত বক্তব্যগুলো সংশ্লিষ্ট বক্তাদের নিজস্ব রাজনৈতিক মতামত ও অভিযোগ।


এ ক্যটাগরির আরো খবর..