× Banner
সর্বশেষ
ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে স্পিকারের চেয়ারের উপরে কালেমা তাইয়্যিবা স্থাপন বিছানার চাদর যখন আতঙ্কের কারণ! পাকিস্তানকে গোহারা হারালো বাংলাদেশ

ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই স্বাক্ষরের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। জুলাই সনদের ওপর ভিত্তি করে এখন গণভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তার কার্যালয়ের একজন কর্মকর্তা দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই আদেশের ভিত্তিতে গণভোট হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে।

এদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এদিন দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গণভোট কবে হবে, সেই সিদ্ধান্ত তিনি ভাষণে জানাতে পারেন।

বেলা আড়াইটায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

এর আগে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..