× Banner
সর্বশেষ
চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী

যুব বাঙ্গালী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালকে স্মরণ 

ACP
হালনাগাদ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণই জুলাই গণঅভ্যুত্থানকে অর্থবহ করবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যুব বাঙালি।

শনিবার রাজধানীর পরিবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আসিফ ইকবালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামের সংগঠক ছিলেন শহীদ আসিফ ইকবাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তিনি।

আসিফ ইকবালের আত্মাহুতি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বমূলক স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণই জুলাই গণঅভ্যুত্থানকে অর্থবহ করতে পারে। অন্যথায় শহীদের আত্মার প্রতি শুধু অসম্মান করা হবে না। বরং প্রতারণা হবে।

আসিফ ইকবালের আত্মাহুতির প্রেরণায় স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণে দেশের তরুণ-যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

শ্রদ্ধা নিবেদন করেন, যুব বাঙালির উপদেষ্টা মন্ডলীর সদস্য অপু, তানসেন, সভাপতি রায়হান তানবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলী পারভেজ, তোফাজ্জল হোসেন এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ,বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, জুলাই

যোদ্ধা নাহিদুল ইসলাম, অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চের ইমতিয়াজ আহমেদ, ফয়সাল আহমেদ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..