× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

জিয়া চ্যারিটেবল মামলায় ৫ জনকে জেরার আবেদন খালেদা জিয়ার

admin
হালনাগাদ: বুধবার, ৫ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পাঁচজনকে জেরার জন্য হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয় বলে জানান খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া

আইনজীবী জানান, বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন মো. নজরুল ইসলাম তালুকদারের আদালতে আগামী রোববার এর শুনানি হতে পারে

যে পাঁচজন সাক্ষীকে নতুন করে জেরার আবেদন  করা হয়, তাঁরা হলেন নম্বর সাক্ষী মুকবুল হোসেন অপু, ১২ নম্বর সাক্ষী মো. আমিরুল ইসলাম, ১৩ নম্বর সাক্ষী অমল কান্তি চক্রবর্তী, ১৫ নম্বর সাক্ষী মো. মামুনুজ্জামান, ১৭ নম্বর সাক্ষী চৌধুরী এম এন আলম

গত জুন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদ এবং আরো পাঁচজনকে জেরা করার জন্য পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত নম্বর বিশেষ জজ আদালতে আবেদন করেন খালেদা জিয়া। আদালতের বিচারক আখতারুজ্জামান তখন শুধু হারুনুর রশিদকে জেরা করার তাৎক্ষণিক আদেশ দেন। আর বাকিদের জেরা করার আবেদন খারিজ করে দেন

এর বিরুদ্ধে আজ খালেদা জিয়া হাইকোর্টে রিভিশনের আবেদন করেন বলে জানান আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া

২০১০ সালের আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ


এ ক্যটাগরির আরো খবর..