করোনা ভাইরাসে মৃতদের প্রতি শোক প্রকাশ করে জিনপিংকে চিঠি হাসিনার

দি নিউজ ডেক্সঃ করোনা ভাইরাস সংক্রমণে বিপুল প্রাণহানিতে  মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের উহান শহর ও অন্যান্য স্থানে ‘করোনা ভাইরাস’ সংক্রমণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে আক্রান্তদের দুর্দশা লাঘবে যে কোনো ধরনের সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে এই শোক প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার সুযোগ্য নেতৃত্বে চীন সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিস্থিতির অবনতি মোকাবিলা করতে এবং থামাতে সক্ষম হবে। তিনি আরো বলেন, সংকট নিরসনে একটি টাস্কফোর্স গঠন ও জরুরি হাসপাতাল স্থাপন সময়োপযোগী ও প্রশংসনীয়।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার আক্রান্তদের দুর্দশা লাঘবে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী এই ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ও আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সংকটজনক মুহূর্তে চীনে বসবাসরত প্রচুর বাংলাদেশি নাগরিককে সুরক্ষা দেওয়ায় চীনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট শির গতিশীল নেতৃত্বের কারণে চীন উন্নয়নের বিশ্ব মডেল হয়ে উঠেছে। তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে এশীয় অঞ্চলে আপনার অবদান সত্যই প্রশংসার দাবিদার। প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।