× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ঈদগাহ মাঠে একই সময়ে আ’লীগ-বিএনপির সভায় জারি হল ১৪৪ ধারা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে ঈদগাহ মাঠে একই সময়ে বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ডাকা সভায়  জারি হল ১৪৪ ধারা মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে একই সময়ে বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ডাকা সভা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে দানারহাট ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ সকাল ১১টার সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ আদেশ জারি করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, একই স্থানে বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভার প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। একই স্থানে একই সময়ে ভিন্ন দুটি দলের সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এজন্য এলাকার নিরাপত্তার স্বার্থে দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও তথ্য অফিস থেকে ১৪৪ ধারা জারি খবর মাইকিং করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। যেকোন পরিস্থিতি সামাল দিতে পুলিশের সব প্রস্তুতি রয়েছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..