× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর ভবিষ্যদ্বক্তাকে কটাক্ষ নেইমারের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
বিশ্বকাপের দরজা খুলতে মরিয়া ইনজুরি নিয়েই মাঠে নেইমারের হ্যাটট্রিক

২০২৬ ফিফা বিশ্বকাপে জাপানের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করার পর ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে।

২০১৪ বিশ্বকাপ থেকে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচিত পূর্বাভাস দিয়ে আসা ক্লেমেন্ট চলমান বিশ্বকাপেও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এবারের শিরোপা জিতবে নেদারল্যান্ডস। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল হবে টুর্নামেন্টের সবচেয়ে বড় হতাশার নাম।

সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ২৯ মিনিটে কাইশু সানোর গোলে জাপান এগিয়ে গেলে ক্লেমেন্টের পূর্বাভাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তার গাণিতিক মডেল অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলের হারার সম্ভাবনাই বেশি ছিল।

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। প্রথমে ক্যাসেমিরো সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি জয়সূচক গোল করে দলকে শেষ ষোলোতে তুলে নেন।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট… পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।” তার এই মন্তব্য দ্রুতই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

জোয়াকিম ক্লেমেন্টের গাণিতিক মডেলে ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ বেশ কয়েকটি অপ্রচলিত ভেরিয়েবল ব্যবহার করে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়। গত ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে পর্তুগালকে পরাজিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..