× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাপানে বাংলাদেশ মেলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন): জাপানে বাংলাদেশের ভাবমূর্তির প্রসার এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ মঙ্গলবার থেকে জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে বাংলাদেশ মেলা শুরু হয়েছে ।

নারুতোসহ সমগ্র জাপানে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতোর মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক  স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।

মেলার উদ্বোধন করেন নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি, তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ।

বাংলাদেশের হস্তশিল্প, পোশাক, রিকশা, পর্যটন আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী নিয়ে মেলাটি ১ জুলাই পর্যন্ত চলবে। এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানি কোম্পানি মেলায় তাদের পণ্য প্রদর্শন করবে ও কার্যক্রম তুলে ধরবে।

জাপানে বাংলাদেশের ভাবমূর্তির প্রসার এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ মঙ্গলবার থেকে জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে বাংলাদেশ মেলা শুরু হয়েছে ।
নারুতোসহ সমগ্র জাপানে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতোর মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক  স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।

মেলার উদ্বোধন করেন নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি, তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ।
বাংলাদেশের হস্তশিল্প, পোশাক, রিকশা, পর্যটন আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী নিয়ে মেলাটি ১ জুলাই পর্যন্ত চলবে। এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানি কোম্পানি মেলায় তাদের পণ্য প্রদর্শন করবে ও কার্যক্রম তুলে ধরবে।

এ ক্যটাগরির আরো খবর..