জান বাঁচানোর রাস্তাও খুঁজে পাবে না আওয়ামী লীগ -অলি আহমেদ

জান বাঁচানোর রাস্তাও খুঁজে পাবে না আওয়ামী লীগ -অলি আহমেদ

আমার পাশে জামায়াত বসে আছে। এখন যদি বিএনপি পাশে বসে, তাহলে ওরা (আওয়ামী লীগ) জান বাঁচানোর রাস্তাও খুঁজে পাবে না। এবার বিএনপিকেও পাশে চান লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, আওয়ামী লীগ নাকি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নয়, আগে জান বাঁচানোর প্রস্তুতি নেন। পৃথিবীতে সব স্বৈরাচারের করুণ পরিণতি হয়েছে, এদেরও (আওয়ামী লীগ) হবে।

তিনি আরও বলেন, গত ১৩ বছরেই সব দুর্নীতি হয়েছে। সরকার মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছিল দুর্নীতি করার জন্য। আমাদের সকলকে দেশটাকে রক্ষা করা। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নামতে হবে।

অনুষ্ঠানে অলি আহমদের পাশে বসেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।