× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

মহারাষ্ট্র-হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলের অপেক্ষায় ভারত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

মহারাষ্ট্র-হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আজ। হাই প্রোফাইল দুই রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানাতে ফের কোন দল ক্ষমতায় আসছে। আদৌও কোনও রদবদল হবে কিনা তাই নিয়ে বিজেপি এবং তাদের প্রধান বিরোধীদল কংগ্রেসের মধ্যে গত কয়েক মাস ধরেই একটা চাপানউতোর চলছিল।

অবশেষে বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তার পরই জানা যাবে এই দুই রাজ্যের মসনদে ফের বসতে চলেছেন কারা। কাদের হাতে যাবে রাজ্যের শাসনক্ষমতার ভার।

চলতি বছরের ষোড়শ লোকসভা নির্বাচনে এই দুই রাজ্যে সেইভাবে কোনও ছাপ রাখতে পারেনি কংগ্রেস। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস বিভিন্ন ইস্যুতে বিজেপি’কে একহাত নিলেও লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গিয়েছে দুই রাজ্যেই ক্ষমতায় এসেছে বিজেপি। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। যদিও এই দুই রাজ্যের এক্সিট পোলের রেজাল্ট বলছে ভোটের লড়াইয়ে দুই রাজ্যেই কংগ্রেসের তুলনায় বিজেপি অনেক এগিয়ে রয়েছে। সূত্রের খবর, মহারাষ্ট্র এবং হরিয়ানার বৃহস্পতিবার ভোটের ফলাফল ঘোষণার পাশাপাশি সাঁতারা এবং সমস্তিপুরের লোকসভার সিট ঘোষণা করে দেওয়া হবে।

বিজেপির ৩৭০ ধারা বাতিল এবং জাতীয়তাবাদী নানা ইস্যুতে ভোটের প্রচারের সময় কংগ্রেস বিজেপি সরকারকে তোপ দাগলেও, নির্বাচনী প্রচারে এই দুই রাজ্যে বিজেপির তরফে ভোটের প্রচারে রথী- মহারথীদের দেখা মিলেছিল। ফলে লোকসভা নির্বাচনের পর ফের বিধানসভা নির্বাচনেও এই দুই রাজ্যে মোদী সরকার ক্ষমতায় আসে তাহলে এই দুই রাজ্যে বিজেপি রাজনৈতিক ইতিহাস তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এদিকে বিজেপি এই দুই রাজ্যে ভোটের ক্ষেত্রে যথারীতি মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর লাল খটর এবং দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা করে দিয়েছে।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসন ও হরিয়ানার ৯০টি আসনে এদিন এক দফায় ভোটগ্রহণ পর্ব চলে। দুই রাজ্যেই বিজেপি-র ভোটে ইস্যু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জাতীয়তাবাদ। শেষ পর্যন্ত এগজিট পোলের ফল বাস্তবে মেলে কিনা তারজন্য আর কয়েকঘণ্টা অপেক্ষা করতে হবে৷


এ ক্যটাগরির আরো খবর..