তিস্তাসহ ছয়টি নদীর পানি বন্টন ফাইনালইজড -পররাষ্ট্রমন্ত্রী

তিস্তাসহ ছয়টি নদীর পানি বন্টন ফাইনালইজড -পররাষ্ট্রমন্ত্রী

তিস্তা চুক্তির বিষয়টি অনেক দিন ধরেই ঝুলে আছে। আরও ছয়টি নদী আছে, সেসব নদীর পানি বণ্টন তারা ফাইনালইজড করছেন। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক শেষে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের অনেক ইস্যুতে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এই নিয়ে আমাদের জবাবদিহিতা করতে হয় এটাও জানিয়েছি। জবাবে তিনি বলেন, ইস্যুগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা বাংলাদেশে প্রভাব ফেলবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা এই বছরে আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা বন্ধু মানুষ। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সীমান্তে জিরো টলারেন্স দেখাবো। তবে সেটা হচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী দেশ। বিশ্বের সব চেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের সঙ্গে ওদের দেশের ইতিহাস, মূল্যবোধ, সংস্কৃতি জড়িয়ে আছে। আমাদের জয়ের সঙ্গে ওদের জয়ও জড়িত। এক্ষেত্রে এসব বিষয় আমরা বিবেচনায় নিয়েছি।আমরা মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।