× Banner
সর্বশেষ
হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী

জাতীয়তাবাদী দল বিএনপি কামারখালীতে ইফতার মাহফিল

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মে, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কামারখালী জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে ইফ্তার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কামারখালী ইউনিয়ন বিএনপি. এর সভাপতি মোঃ আক্কাস আলী মৃর্ধার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন (দিলু) এর সঞ্চালনায় কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রমজান উপলক্ষে ও দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে এক ইফ্তার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফ্তার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি এর সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান), সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা, পৌর বিএনপি. সভাপতি মোঃ সাহাবুদ্দিন আহম্মেদ (সতেজ), মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ গোলাম মুনসুর নান্নু, মধুখালী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ইয়াছিন আলী বিশ্বাস প্রমূখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, মধুখালী উপজেলা বিএনপি এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব তালুকদার, মোঃ ইকবাল হোসেন, কামারখালী ইউনিয়ন বিএনবি সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান (কবি), কামারখালী ইউনিয়ন বিএনপি ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মুরাদ, যুব দলের আহবায়ক মোঃ আমিরুল ইসলাম বাচু সহ কামারখালী বিএনপি এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..