× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

“জয় বাংলা” কে জাতীয় স্লোগান ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবী আগামীকাল চূড়ান্ত রায়

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ  “জয় বাংলা” স্লোগানকে সংবিধানে অন্তর্ভুক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জয় বাংলা পরিষদের উদ্যোগে জয় বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নতুন প্রজন্মের কাছে “জয় বাংলা”র চেতনা পুনঃজীবীত করার লক্ষে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে ২০১৭ সালের ৪ঠা ডিসেম্বর সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ বাদী হয়ে একটি রিট মোকদ্দমা দায়ের করেন। দীর্ঘদিনের শুনানী শেষে গত ১০ ডিসেম্বর/২০১৯ মঙ্গলবার আদালত জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ১৬ ডিসেম্বর/২০১৯ বিজয় দিবস সহ সর্বস্তরে পালন করার মৌখিক নির্দেশ প্রদান করেন এবং আগামী ১৪ জানুয়ারী/২০২০ মঙ্গলবার এই মামলার চূড়ান্ত শুনানি ধার্য করেন।

বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য খোন্দকার রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন “জয় বাংলা”র পক্ষে রিট আবেদনকারী ও আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট হাবিবুর রহমান, এ্যাডভোকেট মাহবুবুর রহমান, এ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাস, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, চৌধুরী ব্রেলভীর আহম্মেদ সহ অন্যান্য আইনজীবীগন, জয় বাংলা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে জয় বাংলা ছিল মুক্তিযোদ্ধাদের চেতনা, প্রেরনা, ও আদর্শের স্লোগান। বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের মুক্তিকামী মানুষ জয় বাংলা স্লোগানে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে। ৩০লক্ষ শহীদের তাজা রক্ত ও ত্যাগের মাধ্যমে অর্জন করে স্বাধীনতা। তাই “জয় বাংলা” স্লোগান বাংলাদেশের মানুষের চেতনা, স্বাধীনতা, আশা-আকাঙ্খা ও আদর্শের মূর্ত প্রতীক। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তিকামী বাঙ্গালী “জয় বাংলা” স্লোগান দিয়ে বিজয় উল্লাস করেছিলো। কিন্তু কালের প্রেক্ষাপটে জয় বাংলা স্লোগান আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে যার জন্য জয় বাংল স্লোগানকে সংবিধানে অন্তর্ভুক্তি করা প্রয়োজন বলে তারা জানান।


এ ক্যটাগরির আরো খবর..