× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হতে যাচ্ছে আজ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
জাতীয় সংসদের নবম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হতে যাচ্ছে আজ বিকেলে ।

রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হবে।

এর আগে, বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে। তবে ১০ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, ২০তম অধিবেশনে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্য বিরোধী বিল, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল এবং জাকাত তহবিল ব্যবস্থাপনা বিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ অগাস্ট সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়ে ১ সেপ্টেম্বর শেষ হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৫টির উত্তর দেন। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।


এ ক্যটাগরির আরো খবর..