তথ্য অধিদফতর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১’ প্রদান করা হয়েছে।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া আজ সচিবালয়ে অধিদফতরের সম্মেলন কক্ষে পুরস্কারপ্রাপ্তদের মাঝে এ পুরস্কার প্রদান করেন।
জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ প্রাপ্তরা হলেন তথ্য অধিদফতরের প্রধান কার্যালয়ের সিনিয়র তথ্য অফিসার এ এইচ এম মাসুম বিল্লাহ্ এবং আঞ্চলিক তথ্য অফিসসমূহের দপ্তর প্রধানদের মধ্য হতে রাজশাহী বিভাগের আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান; তথ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক তথ্য অফিসার মারুফা রহমান ঈমা; প্রধান কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. তোফায়েল হোসেন ও আঞ্চলিক অফিসসমূহের মধ্য হতে রাজশাহী বিভাগের আঞ্চলিক তথ্য অফিসের দপ্তরি মো. আকবর আলী।