নওগাঁর পত্নীতলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদে চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজমুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবু সোয়েব খান, উপজেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।