কালীগঞ্জে খাদ্য গুদামে নতুন চাল সংগ্রহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে খাদ্য গুদামে আমন মৌসুমে নতুন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ১০ টায় কালীগঞ্জ খাদ্য গুদামে চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। উল্লেখ্য এবার এ উপজেলাতে ৬ শ’ ৯৮ মেঃ টন চাল সংগ্রহ করা হবে। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজ উদ্দিন ও কৃষি কর্মকর্তা জাহিদুল করিম।

কালীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, কালীগঞ্জে তালিকাভূক্ত বিভিন্ন রাইস মিল মিলারদের নিকট থেকে এবারে প্রায় ৭ শত মেঃ টন চাল সংগ্রহের বরাদ্ধ হয়েছে। চলতি মাসের ২৮ ফ্রেব্রুয়ারী পর্যন্ত বরাদ্ধকৃত চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্টানে কালীগঞ্জ রাইচ মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন ও সম্পাদক ওবাইদুল্লাহ পাটোয়ারী সহ খাদ্য গুদামের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। গুদাম কর্মকর্তা আরো জানান, গত মাস থেকে কালীগঞ্জ উপজেলার জন্য বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিকট থেকে ১৪ শত ৫১ মেঃ ধান সংগ্রহের বরাদ্ধ ছিল। ইতিমধ্যে ১৩ শত ২৭ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।