× Banner
সর্বশেষ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী আজ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী আজ ২৫ মে (১১ জ্যৈষ্ঠ)। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে দিনটি।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্যরা। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কবিকে।

সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কবির সমাধিতে শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষে ফুলেল শ্রদ্ধা জানাতে সমাধিতে এসেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে কবির প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা জানানো শেষে কবির নাতনি মিষ্টি কাজী বলেন, ‘আমাদের পরিবারের তরফ থেকে আজকে বাংলাদেশ সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে (আবেদন) যে, আমাদের দাদুর জন্য, কাজী নজরুল ইসলামের জন্য যাতে একটা সংগীত বিশ্ববিদ্যালয় প্রদান করা হয়।’

ঢাবি উপাচার্য বলেন, ‘নজরুল তাঁর সারাটি জীবন এই মৌলবাদবিরোধী, সাম্প্রদায়িকতাবিরোধী যে চেতনা, সেই চেতনা গঠনে কাজ করে গেছেন।’

নজরুলসংগীতশিল্পী খালিদ হাসান বলেন, ‘তাঁর (নজরুল) আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে, যতখানি আমাদের প্রচেষ্টা নেওয়া দরকার, বিভিন্ন কারণে সেটা হয়নি। সেটা যথেষ্ট হয়নি। এবার থেকে আরো চেষ্টা করতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..