× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

শার্শা উপজেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা তুলে ধরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু,
যুগ্ম আহবায়ক মোঃ জনি হায়দার ও আশরাফুজ্জামান মির্জা।
এ সময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,যুবদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি তরুণ প্রজন্মের একটি সামাজিক শক্তি। সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নতুন রোপিত গাছের চারা পরিচর্যার অঙ্গীকার করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..