× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে। তিনি বলেন, সেদিন সুদূর নয় যেদিন আমাদের তরুণদের তৈরি বিমান আকাশে উড়বে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সে দিনও সামনে যেদিন নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে আমাদের স্যাটেলাইট মহাশূন্যে যাত্রা করবে এবং মহাকাশ গবেষণায় আমাদের মেধাবী প্রজন্ম নতুন নতুন সাফল্য অর্জন করবে।

আজ লালমনিরহাট বিমানবন্দরের অস্থায়ী ক্যাম্পাসে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী এ ক্যাম্পাস দ্রুত প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্ত্রী এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া সম্বলিত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।

উল্লেখ্য, ২০১৯ সালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ০৪টি ডিপার্টমেন্টে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০ জন।


এ ক্যটাগরির আরো খবর..