× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

জাকের পার্টি নির্বাচনের জন্য জাদু মিয়া প্রস্তুত

admin
হালনাগাদ: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, সকল মানুষের শান্তির জন্য বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান ১৯৮৯ ইং সালে জাকের পার্টি প্রতিষ্ঠা করেন।

জাকের পার্টির নীতি আদর্শ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাকের পার্টি প্রস্তুত আছে। দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের মহাজোটে থেকে জাকের পার্টি কাজ করতে চায়। সেজন্য মহাজোট থেকে কয়েকটি আসন দাবী করা হয়েছে। মহাজোট থেকে জাকের পার্টিকে যেখানে দেওয়া হবে, সেখানেই জয়লাভ করবে ইনশাল্লাহ।

বুধবার (২১ নভেম্বার) সন্ধায় ফরিদপুর জেলা জাকের পার্টির কার্যালয়ে অয়োজিত জাকের পার্টিও ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাদু মিয়া তার বক্তব্যে একথা বলেন।

এসময় আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও কেক কেটে ধুমধামের সাথে জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

এসময় জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, কোতয়ালী সভাপতি মহিউদ্দীন ফকির, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ওলামাফ্রন্টের সভাপতি মাওলানা রইছ উদ্দীন মনির, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তপু সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..