আরাফাত কল্লোল, ঝিকরগাছা (যশোর)॥ জমে উঠেছে ঝিকরগাছার পানিসারা-হাড়িয়া মোড়ের ২দিন ব্যাপী ফুলের মেলা। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখাগেছে, ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা-হাড়িয়ারমোড়ে গতকাল ২০ ফেব্রয়ারী সকাল থেকে আজ ২১ ফেব্রয়ারী সন্ধ্যা পর্যন্ত ফুলের মেলা।
২১ শে ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে বলে এ অঞ্চলের ফুল চাষেরজনক কৃষক শের আলী সরদার ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন।
প্রতিবছর ১৪ ই ফেব্রয়ারী বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রয়ারী, ১৬ ডিসেম্বরসহ বিভিন্ন দিবস উপলক্ষে ফুলপ্রেমী তরুন-তরুনী, স্কুল কলেজ পড়–য়া ছেলে মেয়েসহ বিভিন্ন বয়সের মানুষের ভিড় জমে উঠে। বিশেষ করে ২১ ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন, পানিসারা ইউনিয়ন, নাভারন ও নির্বাসখোলা ইউনিয়নের বিভিন্ন ফুল মার্কেট ও ফুলক্ষেঁতে ফুলপ্রেমী মানুষের ও ভ্রাম্যমান ফুল ব্যবসায়ীদের ভিড় জমে। ফুলপ্রেমী মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবছর থেকে ফুলের মেলার আয়োজন করা হয়েছে যা আগামীতে এর ধারাবাহিকতা থাকবে বলে অঞ্চলের ফুলচাষের জনক কৃষক শের আলী সরদার জানিয়েছেন।
ফুল মেলা উপলক্ষে এ অঞ্চলে মাইকিংসহ বিভিন্ন প্রকার ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচার করা হয়েছে। ফলে মেলায় জনসাধারনের উপচেপড়া ভিড় লক্ষ্য করাগেছে। ফলে বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রয়ারী এ তিনটি অনুষ্ঠানে প্রায় ২০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানাগেছে। এবছর আবহাওয়া ভাল থাকায় ফুলের উৎপাদন বেশি হওয়ার ফলে কুষক ও ব্যবসায়ীরা দারুন খুশি। তবে ফুলের মেলাকে ঘিরে পানিসারা ও নাভারন ইউনিয়নের ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ ঢুকে পড়ায় ২ ইউনিয়নের ফুলচাষি ও ব্যবসায়ীরা মেলামাঠ বাদ দিয়ে বিভক্ত হয়েফুল বিক্রি করতে দেখা গেছে। ফলে কিছুটা বিড়ম্বনার দেখা দিয়েছে ফুলমেলা মাঠে।