× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

জমি কিনে রেজিষ্ট্রি করেও ভোগ দখল থেকে বঞ্চিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের কাজী মাকসুদুল ইসলাম একই গ্রামের মোঃ সাহেব আলীর তিন ছেলে নাজির, আসাদ এবং ইব্রাহিমের নিকট ২৬ শতাংশ জমি বিক্রি করেছেন। তবে তার ছেলেরা ভোগ দখল দিচ্ছে না বলে অভিযোগ শুনা যায়।

জানা যায় অভাবের তাড়নায় এবং শরীকের মধ্যে বিবাদীর সঙ্গে মামলা পরিচালনা করার জন্য কাজী মাকসুদুল ইসলাম আড়পাড়া গ্রামের সাহেব আলীর তিন ছেলে নাজির, আসাদ, এবং ইব্রাহিমের নিকট ১২৪৯ খতিয়ানে ৭৬২৯ দাগে ১৬ শতাংশ, ৭৬৪১ দাগে ০৫ শতাংশ, ৭৬৭১ দাগে ৭৫ শতাংশ, ৭৬৯৬ দাগে ২৬ শতাংশ, ৭৬০০ দাগে ৫৪ শতাংশ, ৭৩৪০ দাগে ৫৩ শতাংশ মোট ২২৯ শতাংশের মধ্যে ২৬ শতাংশ জমি হাবীব, মিরাজের শনাক্তকারীর মাধ্যমে বিক্রি করে সাহেব আলীর বাড়ীর পাশের জমির দাগে ভোগ দখল দিবেন বলে দলিলে প্রমান পাওয়া যায়। কিন্তু অদ্যবধি আজ কাল ভোগ দেবে বলে বিগত প্রায় ২ (দুই) বছর হয়ে গেল আজও ভোগ দখল দিচ্ছে না।

আর জমি বিক্রেতা কাজী মাকসুদুল ইসলাম জমি ভোগ দখল বুঝে না দিয়ে হঠাৎ করে ঢাকা চলে যায়। এরমধ্যে জমির ক্রেতা নাজির, আসাদ এবং ইব্রাহিম বাড়িতে গেলে তার ছেলে কাজী রাহাতুল ইসলাম (ইমরোজ), কাজী চঞ্চল এন্ড গং তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এক পর্যায়ে তারা গ্রামের গন্যমান্য ব্যক্তির নিকট বলার পর কোন সমাধান না পাওয়ায় তারা নিরুপায় হয়ে তাদের কষ্টাজিত ৩,৯০,০০০/- তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে ২৬ ছাব্বিশ শতাংশ জমির ভোগ দখল বুঝে না পাওয়ার জন্য মধুখালী থানায় আইনের আশ্রয় গ্রহন করেন। তাই আইনরে প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করে তাদের ২৬ শতাংশ জমি বুঝে পাওয়ার জন্য সবার নিকট জোর আবেদন করেন।


এ ক্যটাগরির আরো খবর..