বিশেষ প্রতিবেদকঃ জবাবদিহিতামূলক গণতন্ত্রের জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংক্রান্ত প্রধান বিচারপতি বক্তব্যকে সাধুবাদ জানালেন এনডিএম এর মহাসচিব আব্দুল্লাহ মোঃ তাহের।
আজ ২৪ মে, ২০১৭ ইং, রোজ শুক্রবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আইনজীবি আন্দোলনের নবগঠিত ঢাকা বার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পরিচিতি সভায় এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের (চলতি দায়িত্ব) বলেন, এনডিএম এর লক্ষ্যই হলো জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আমরা বিশ্বাস করি সংবিধানের ৭০ অনুচ্ছেদের মাধ্যমে এই পথকে অনেকটাই রুদ্ধ করে রাখা হয়েছে। আমরা সবসময় বলে আসছি, দেশের সর্বচ্চো আদালত বা আপিল বিভাগ সবকিছুর উর্দ্ধে। এজন্য মাননীয় প্রধান বিচারপতি সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই এবং এর পরিপূর্ণ বাস্তবায়ন চাই। তিনি আরো বলেন, আইনজীবিরা আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে থাকেন এবং এনডিএম এর সকল আইনজীবি শাখার সম্মানিত সদস্যবৃন্দ দেশের মানুষের স্বপ্ন পূরণে অগ্রনী ভূমিকা পালন করবে।
ঢাকা বার আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মৌসুমী ঢাকাইয়ার সঞ্চালনায় পরিচিতি সভার আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মতিন, সদস্য সচিব অ্যাডভোকেট মোকছেদ আলী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আক্তার মাহমুদ, অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট মহিদুল আলম, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট গোমার মোস্তফা হাওলাদার, অ্যাডভোকেট বাসু বেদ, অ্যাডভোকেট আনিসুর রহামন, অ্যাডভোকেট আরমান আলী শেখ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট ইকবাল কবীর, অ্যাডভোকেট হারুল অর রশিদ জীবন, অ্যাডভোকেট মঞ্জুর রহমান প্রামানিক, অ্যাডভোকেট ইদ্রিস আলী শিকদার, অ্যাডভোকেট মোঃ ইকবাল, অ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, অ্যাডভোকেট মোঃ মাসুদ উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট আমেনা খাতুন লিপি, অ্যাডভোকেট খান মোঃ ইমরান, অ্যাডভোকেট মিয়া মোঃ আমিনুল হক, অ্যাডভোকেট রুবেল আহম্মেদ, অ্যাডভোকেট কামরুজ্জামান, অ্যাডভোকেট শেখ শামসুল ইসলাম সহ আইনজীবি আন্দোলনের অন্যান্য নেতা-কর্মীরা।
রাজধানীর বনানীস্থ এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা বার কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ বাগমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম ভাইস চেয়ারম্যান এনায়েত কবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কায়সারুল আসলাম এবং বিভাগীয় সম্পাদক (আইন) অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা।