× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

জবই বিলকে সংস্কার ও প্রকল্পের আওতায় আনা হলে মৎস্য সেক্টরে অপার সম্ভাবনা -মৎস্য মহাপরিচালক

Kishori
হালনাগাদ: শনিবার, ১ মার্চ, ২০২৫
মৎস্য সেক্টরে অপার সম্ভাবনা

নওগাঁ জেলার সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল সংস্কার ও নতুনভাবে মৎস্য প্রকল্পের আওতায় আনা হলে একদিকে এখানকার মৎস্যজীবীরা যেমন স্বাবলম্বী হবে অপর দিকে বিলের জীববৈচিত্রও ধব্বংসের হাত থেকে রক্ষা পাবে। বলেছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.মো: আব্দুর রইফ।

এছাড়া মৎস্যসেক্টরে দেশের মাছের চাহিদা পুরণে জবই বিল বেশ ভুমিকা রাখবে এবং মৎস্য উন্নয়নে রয়েছে অপার সম্ভাবন। মৎস্য উন্নয়নে সাপাহার জবই বিলের মৎস্যজীবী উপকার ভোগীদের সাথে শনিবার (০১মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিল পাড়ে বদ্ধ্যভূমি প্রাঙ্গনে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলি বলেন।

তিনি তার বক্তব্যে ঐতিহ্যবাহী এই বিল সংস্কার ও নতুন প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের ভাগ্যন্নয়ন ও জীববৈচিত্র রক্ষায় কাজ করারও ঘোষনা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে এস এম রেজাউল করিম, উপ পরিচালক (প্রশাসন) মৎস্য অধিদপ্তর, মো: শাহেদ আলী উপ-পরিচালক (পরিকল্পনা শাখা) আব্দুল ওয়াহেদ মন্ডল উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাংগঠনিক সম্পদক আব্দুল্যাহ আনসারী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার সকল মৎস্যজীবী, মৎস্য চাষী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..