ঝিকরগাছায় করোনা প্রতিরোধে জনসচেতনতায় নিয়োজিত এ.এস.আই নিয়ামুল

ঝিকরগাছায় করোনা প্রতিরোধে জনসচেতনতায় নিয়োজিত এ.এস.আই নিয়ামুল

আঃজলিল বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে দিন-রাত পরিশ্রম করছেন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নিয়ামুল ইসলাম । করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য তার কার্যক্রম সাধারণ মানুষের নজর কেড়েছে। এরই অংশ হিসেবে এ এস আই  করোনা ভাইরাসের সংকটময় এ পরিস্থিতিতে তিনি শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন বাজারে জনগনকে সচেতন করতে প্রচারনা চালিয়েছেন।

বুধবার বিকাল ৫টা থেকে শুরু করে রাত৮টা পর্যন্ত শংকরপুর ইউনিয়নের ফেরিঘাট, কুমারী, জেকাঠি, বাঁকুড়া নতুন বাজার, বড় পোদাউলায়া,উলাকোল বাজার সমূহ ইত্যাদি হাটবাজার এলাজা গুলোতে  তিনি এ প্রচারনা চালান।

প্রচারনা কালে তিনি সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি মুদি দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা,কাঁচা বাজার সন্ধ্যা ৭টা পর্যন্ত, ঔষধ ২৪ ঘন্টা খোলা ও চায়ের দোকান সম্পূর্ন বন্ধ রাখার আহবান জানান।

পাশাপাশি সাধারণ জনগনকে অযাথা বাজার না আসাসহ বাড়ির ভিতরে থেকে নিজে নিরাপদ থেকে এবং অন্যদেরকে সুস্থ রাখার জন্য জনগণকে অনুরোধ করেন।

এসময় তাহার সাথে আরো ও উপস্হিত ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দিন , সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ধাবক, সাংবাদিক শহিদুল ইসলাম,সাংবাদিক,আব্দুল জলিল,মিজানুর রহমান, জয়নাল আবেদীন, সেলিম আহম্মেদ, অজিয়ার রহমান মেম্বার, আহসান হাবীব মেম্বার, বজলুর রহমান মেম্বার, মুজিবার রহমান মেম্বার, আলাউদ্দিন মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।