× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

গজারিয়ায় ১২ জন মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভের উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

মুন্সীগঞ্জ, ১১ পৌষ (২৬ ডিসেম্বর) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে আজ মুন্সিগঞ্জের গজারিয়ার ভবের চরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর গুলিতে শহিদ ১২ জন মুক্তিযোদ্ধার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, গজারিয়া ঢাকার কাছে অবস্থিত হওয়ায় মুক্তিযোদ্ধাদের নিকট সংবাদ ছিল পাক হানাদার বাহিনী যে কোনো সময় গজারিয়া ও নিকটবর্তী বাউসিয়া এলাকায় আক্রমণ করতে পারে। সেই সময় শহিদ মতিউর রহমান জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তি বাহিনী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবের চরে ঈদগাহ ব্রিজ উড়িয়ে দিতে গেলে হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ১২ জন মুক্তিযোদ্ধা শহিদ হন।

    প্রতিমন্ত্রী আরো বলেন, গজারিয়া উপজেলায় হানাদার বাহিনী ও রাজাকাররা ১৯৭১ এর ৯ মে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের মাধ্যমে গজারিয়া উপজেলার ১০ গ্রামের ৩শ’ ৬০ নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। সে সকল শহিদদের কবর ও বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়নের কিছু কাজ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সকল মুক্তিযোদ্ধার কবর ও গণকবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা, অতিরিক্ত সচিব ফরিদা পারভিন প্রমুখ। এছাড়া প্রতিমন্ত্রী আজ গজারিয়ায় শহিদ মতিউর রহমান জাহাঙ্গীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..