× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

জনশক্তিকে সম্পদে পরিণত করতে পারলে বাঙালি শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

বাংলাদেশের মানবসম্পদ অত্যন্ত শক্তিশালী; বিভিন্ন দেশে মানবসম্পদ কমে যাচ্ছে। জনশক্তিকে আগামী বিশ্বের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারলে বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে। দেশ কেবল জনসংখ্যায় অষ্টম বৃহত্তম দেশ হবে না অথনীতিতে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবেও সুপ্রতিষ্ঠিত হবে। আগামীতে চতুর্থ শিল্প বিপ্লব আসবে, সেখানে প্রযুক্তির ব্যবহার অনেক বেশি বেড়ে যাবে। সেই নিরিখে বাঙালি যাতে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে টিকে থাকতে পারে এবং জনশক্তিকে সত্যিকারের মানবসম্পদে পরিণত করতে পারে-সে বিষয়ে সরকার খুবই সজাগ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলার ছেলে-মেয়েরা বিগত দিনের সব গ্লানি ও দুঃখ মুছে ফেলে নতুনের উদ্দীপনায় উদ্দীপ্ত হবে। নবদিনের আনন্দ তাদের প্রেরণা যোগাবে। তারা সারা বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেরা সচেষ্ট থাকবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের যথোপযুক্ত হিসেবে গড়ে তুলতে সরকার ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষা প্রদানের ব্যবস্থা করছে।

ড. মোমেন বলেন, বাংলাদেশের পানি ও মানব দুটি প্রধান সম্পদ। এই দুই সম্পদকে কাজে লাগাতে পারলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে। মানবসম্পদকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অচিরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..